এবার হকারমুক্ত হলো মিরপুর-১ এর ফুটপাত
ঢাকা: মিরপুর-১০ নম্বরের পর এবার দুই দফা (সকাল ও বিকেল) অভিযানের মাধ্যমে রাজধানীর মিরপুর-১ এর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিরপুর এলাকার বাসিন্দা, শাহ আলী, দারুস সালাম ও পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। ডিএনসিসির প্রশাসক মো. […] The post এবার হকারমুক্ত হলো মিরপুর-১ এর ফুটপাত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: মিরপুর-১০ নম্বরের পর এবার দুই দফা (সকাল ও বিকেল) অভিযানের মাধ্যমে রাজধানীর মিরপুর-১ এর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিরপুর এলাকার বাসিন্দা, শাহ আলী, দারুস সালাম ও পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘মিরপুরকে ফুটপাত ও দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু অসাধু হকার ও দখলদার রাস্তা এবং ফুটপাত বন্ধ করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল, যার ফলে নগরবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল।’ সাধারণ মানুষ ও বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে এ বিষয়ে তাকে অভিযোগ করে আসছিলেন বলেও জানান তিনি।
এ সময় জনগণের হাঁটার রাস্তা উন্মুক্ত করে দেওয়াকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। প্রশাসক দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, পরাজিত শক্তি ও ফ্যাসিবাদ যারা পালিয়ে গেছে, তাদের সাথে সমন্বয় করে কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার স্বপ্নকে নস্যাৎ করতে চায়, তবে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান পুরো ঢাকা শহরেই পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে স্থানীয় পুলিশ ডিসি, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
The post এবার হকারমুক্ত হলো মিরপুর-১ এর ফুটপাত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





