ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ ভুয়া সেনাকর্মকর্তা গ্রেফতার

ফরিদপুর: জেলার দুটি পৃথক অভিযানে একটি বিদেশি রিভলভার, পাঁচ রাউন্ড গুলি, দুটি ককটেল ও ইয়াবা, দেশীয় অস্ত্র এবং ওয়াকিটকিসহ এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১০। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)-১০ ফরিদপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি অধিনায়ক বিএন লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি। তিনি জানান, শহরের উত্তর […] The post ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ ভুয়া সেনাকর্মকর্তা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News

ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ ভুয়া সেনাকর্মকর্তা গ্রেফতার
৬ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ফরিদপুর: জেলার দুটি পৃথক অভিযানে একটি বিদেশি রিভলভার, পাঁচ রাউন্ড গুলি, দুটি ককটেল ও ইয়াবা, দেশীয় অস্ত্র এবং ওয়াকিটকিসহ এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১০।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)-১০ ফরিদপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি অধিনায়ক বিএন লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

তিনি জানান, শহরের উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে মাদক ক্রয় বিক্রয়ের ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালালে একটি বিদেশি রিভলভার, পাঁচ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

একই দিন সকল পৌনে ৯টার দিকে শহরের নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাফায়েত আহমেদ (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। আটক সাফায়েত চর কমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।
তার ঘর তল্লাশি করে দুটি ককটেল, ১টি খেলনা রিভলভার, ১টি করে চাইনিজ কুড়াল, রামদা, ছুরি, সুইচ গিয়ার ও একটি ওয়াকিটকিসহ, একটি ড্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা, সেনাবাহিনী এবং এপিবিএন এর ক্যাপ, কোমরবন্ধনী উদ্ধার করা হয়।

গ্রেফতার সাফায়েত আহমেদ নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসতো বলেও জানান এই কর্মকর্তা।

গ্রেফতারকৃত আসামির নামে কোতোয়ালি থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

The post ফরিদপুরে অস্ত্র ও মাদকসহ ভুয়া সেনাকর্মকর্তা গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.