দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্য ঘিরে আলোচনার ঝড়
পর্দায় তাদের রসায়ন বরাবরই ভক্তদের মন জয় করেছে, তবে এবার রিল আর রিয়েল লাইফ মিলেমিশে যেন একাকার! আসন্ন পুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন-রোমান্টিক সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেবের, পাশাপাশি তিনিই ছবিটির প্রযোজক। ছবিটির মুক্তির আগে […] The post দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্য ঘিরে আলোচনার ঝড় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পর্দায় তাদের রসায়ন বরাবরই ভক্তদের মন জয় করেছে, তবে এবার রিল আর রিয়েল লাইফ মিলেমিশে যেন একাকার! আসন্ন পুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন-রোমান্টিক সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেবের, পাশাপাশি তিনিই ছবিটির প্রযোজক। ছবিটির মুক্তির আগে থেকেই চলছে নানা প্রচার, যার সর্বশেষ সংযোজন ছিল ছবির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’। তবে গানটি প্রকাশের পর এর একটি বিশেষ দৃশ্য ঘিরেই এখন শুরু হয়েছে তীব্র সমালোচনা ও নানা রসিকতা।
প্রকাশিত এই গানে কালো শাড়িতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন শুভশ্রী, আর তার সঙ্গে মিলিয়ে কালো শার্ট ও ট্রাউজারে নজর কেড়েছেন দেব। গানের ভিডিওর ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের একটি রোমান্টিক দৃশ্যে দেবকে চোখ বন্ধ অবস্থায় শুভশ্রীর গলার কাছাকাছি ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ঠিক সেই মুহূর্তেই গায়কের কণ্ঠে বেজে ওঠে, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ আর ক্যামেরায় ঠিক তখনই স্পষ্ট হয়ে ওঠে শুভশ্রীর গলায় থাকা একটি লালচে ছাপ, যা দেখে নেটিজেনদের একটি বড় অংশ এটিকে ‘লাভ বাইট’ বলে মন্তব্য করেছেন।
সামাজিক মাধ্যমে গানটির ওই দৃশ্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ট্রোল ও রসিকতা। কেউ কেউ এটিকে গানের কথার সঙ্গে মিলিয়ে ফুটিয়ে তোলা রূপক হিসেবে দেখলেও, অনেকে বেশ তীর্যক মন্তব্য করেছেন। এক নেটিজেন ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা কি ছারপোকার কামড়ের দাগ?’ আবার আরেকজন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে রসিকতা করে লিখেছেন, ‘এই লাভ বাইট কি রাজ দা তুমি দিয়ে পাঠিয়েছিলে শুটিংয়ে?’।
যদিও মন্তব্যের ঘরে এসব রসিকতা চললেও, অনেকে এটিকে বাস্তব জীবনের প্রচারণার কৌশল ও অতিরঞ্জিত কর্মকাণ্ডের একটি অংশ হিসেবেই দেখছেন। এর আগে কিছুদিন আগেই সিনেমার প্রচারের সময় ভরা মঞ্চে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে দেবের চুমু খাওয়া কিংবা তাদের কোলে তুলে ছবি তোলার মতো বিষয়গুলো বেশ সমালোচনার জন্ম দিয়েছিল। অতীতে সম্পর্কে থাকাকালীন বহুবার সংবাদের শিরোনাম হওয়া এই তারকা জুটি বর্তমানে নিজেদের প্রাক্তনের গণ্ডি পেরিয়ে পেশাদারিত্ব বজায় রাখলেও, নতুন ছবির এই দৃশ্য তাদের ঘিরে চলা আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
The post দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্য ঘিরে আলোচনার ঝড় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





