মাজারের দানবাক্স খুলতেই মিলল ১০ লাখ ১৪ হাজার টাকা

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ঐতিহাসিক শাহ শরিফ জিন্দানি (রহ.) মাজারের দানবাক্স খোলার পর ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া গেছে। গত ৩ মাসে এ টাকা জমা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে নিয়ম অনুযায়ী দানবাক্স খোলার পর দিনব্যাপী টাকা গণনা করা হয়। রাত সাড়ে ৯টার দিকে গণনা শেষে মোট টাকার পরিমাণ নিশ্চিত করা হয়। […] The post মাজারের দানবাক্স খুলতেই মিলল ১০ লাখ ১৪ হাজার টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মাজারের দানবাক্স খুলতেই মিলল ১০ লাখ ১৪ হাজার টাকা
৬ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

সিরাজগঞ্জ: জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ঐতিহাসিক শাহ শরিফ জিন্দানি (রহ.) মাজারের দানবাক্স খোলার পর ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া গেছে। গত ৩ মাসে এ টাকা জমা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নিয়ম অনুযায়ী দানবাক্স খোলার পর দিনব্যাপী টাকা গণনা করা হয়। রাত সাড়ে ৯টার দিকে গণনা শেষে মোট টাকার পরিমাণ নিশ্চিত করা হয়।

মাজার পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, প্রতি ৩ মাস পরপর দানবাক্স খোলার নিয়ম রয়েছে। সেই ধারাবাহিকতায় সোমবার জোহরের নামাজের পর দানবাক্সের তালা খোলা হয়। পরে মাজার প্রাঙ্গণে শুরু হয় টাকা গণনার কাজ। দীর্ঘ সময় ধরে গণনা শেষে বিভিন্ন মূল্যমানের নোট মিলিয়ে মোট ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া যায়।

টাকা গণনার সময় মাজার পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণনা শেষে মাজারের দানবাক্স থেকে পাওয়া পুরো অর্থ নিরাপত্তার জন্য তাড়াশ থানা পুলিশের হেফাজতে রাখা হয়। পরে নিয়ম অনুযায়ী নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সভাপতি নুসরাত জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী ৩ মাস পর দানবাক্স খোলা হয়েছে। গণনা শেষে সেখানে ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া গেছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এই অর্থ ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

স্থানীয়দের কাছে শাহ শরিফ জিন্দানি (রহ.) মাজারটি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। বিভিন্ন সময় দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা মাজারে আসেন।

The post মাজারের দানবাক্স খুলতেই মিলল ১০ লাখ ১৪ হাজার টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.