চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত গ্রেফতার
চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে মো. নুরুল কবির নামে একজনকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন ওরফে অপুকে (২৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) নগরীর বায়েজিদ থানাধীন পাহাড়ি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, কোতোয়ালী থানার […] The post চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | S

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতের এজলাসের সামনে মো. নুরুল কবির নামে একজনকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন ওরফে অপুকে (২৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) নগরীর বায়েজিদ থানাধীন পাহাড়ি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, কোতোয়ালী থানার ৭ সেপ্টেম্বরের মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন অপু বায়েজিদ বোস্তামী থানার পাহাড়ি আবাসিক এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিডিএমএস পর্যালোচনা করে অপুর বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, কোতোয়ালী ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরির অভিযোগে আরও পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অপুকে কোতোয়ালী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
The post চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





