বিমানের বলাকা ভবনে সাংবাদিকদের প্রবেশে বাধা

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকা ভবনে সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়ে প্রবেশের অনুমতি না পেয়ে ফিরে আসছেন সাংবাদিকরা। এ বিষয়ে বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদ-এর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। […] The post বিমানের বলাকা ভবনে সাংবাদিকদের প্রবেশে বাধা first appeared on Sarabangla | Breaking News | Sport

বিমানের বলাকা ভবনে সাংবাদিকদের প্রবেশে বাধা
৬ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকা ভবনে সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়ে প্রবেশের অনুমতি না পেয়ে ফিরে আসছেন সাংবাদিকরা।

এ বিষয়ে বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদ-এর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন বলেন, এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দেওয়া হয়। এ সময় তিনি সাংবাদিকদের ২দিন অপেক্ষা করার অনুরোধ জানান।

এদিকে সকাল থেকে বলাকার ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের জানিয়ে দেন, ভেতরে যাওয়ার অনুমতি নেই। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে না পেরেই তাদের ফিরে আসতে হয়।

সাংবাদিকরা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এভাবে প্রবেশে বাধা দেওয়া অযৌক্তিক। তারা এ ঘটনার নিন্দা জানান।

এ বিষয়ে জানতে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদ-এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

The post বিমানের বলাকা ভবনে সাংবাদিকদের প্রবেশে বাধা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.