‘নাগরিক অধিকার বুঝে না বলেই জামায়াত এই প্রথম বিরোধীদল হয়েছে’
ঢাকা: নাগরিকের অধিকার অনুধাবন করতে না পারার কারণেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর এই প্রথম বিরোধী দলের আসনে এসেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ-তে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শেখ রবিউল আলম বলেন, ‘তারা […] The post ‘নাগরিক অধিকার বুঝে না বলেই জামায়াত এই প্রথম বিরোধীদল হয়েছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: নাগরিকের অধিকার অনুধাবন করতে না পারার কারণেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর এই প্রথম বিরোধী দলের আসনে এসেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ-তে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
শেখ রবিউল আলম বলেন, ‘তারা স্বাধীনতার সময় বুঝতে চাননি, স্বাধীনতার পরেও বুঝতে চাননি, এরশাদের সময়ও বুঝতে চাননি কাকে সমর্থন দিতে হবে। আবার ওয়ান-ইলেভেন সরকারের পরও বুঝতে পারেননি। ২০২৪ সালে এসে কিছু বুঝতে পেরেছিলেন, আবার খেই হারিয়ে ফেলেছেন। এটি হচ্ছে তাদের রাজনৈতিক বদান্যতা।’
অটো রিকশা প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে অটো রিকশার প্রসার হয়েছে। তবে ব্যাটারিচালিত রিকশা নীতিমালা হচ্ছে। এই নীতিমালার আলোকে প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ এলাকায় চলাচল অননুমোদিত হবে। যারা কিছুদিন ধরে এই পেশায় যুক্ত হয়ে গিয়েছেন, ডেফিনেটলি তাদের কষ্ট হবে। কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের একমত হয়ে এই অব্যবস্থাপনার উত্তরণ ঘটাতে হবে।
তিনি বলেন, ‘কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়। তবে কোনো গোষ্ঠীর স্বার্থে ঢাকা সিটিকে অকার্যকর হতে দেওয়া হবে না।’
The post ‘নাগরিক অধিকার বুঝে না বলেই জামায়াত এই প্রথম বিরোধীদল হয়েছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





