চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে নারী নিহত
চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রেহানা আক্তার লাকি মেয়ের বাসা থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ […] The post চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে নারী নিহত first appeared on Sarabangla | Break

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেহানা আক্তার লাকি মেয়ের বাসা থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পরামর্শ দেন। পরে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রেহানা আক্তার লাকি হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ির আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post চাঁদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে নারী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





