রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি শাখা ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও জন ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা পৃথক দু’টি বিবৃতিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- […] The post রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainmen

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি শাখা ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও জন ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা পৃথক দু’টি বিবৃতিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও বিশাল চক্রবর্তী। একই ঘটনায় আরও ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শোকজকৃত ৬ রাবি শাখা ছাত্রদল নেতারা হলেন- সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, শরিফুল ইসলাম, বুলবুল রহমান, ফারুক হোসেন, সহদফতর সম্পাদক শাহারিয়ার আলম ও ছাত্রদল কর্মী সাজু।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
শোকজের বিবৃতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দেন।
The post রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





