২ যুবদল নেতা গ্রেফতার, ৪ জনের পদ স্থগিত

পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় হানিট্রাপে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেলে বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০) ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানাকে (৩৪)আটক করে ভুক্তভোগী যুবক ও স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। সোমবার (৫ অক্টোবর) ৫ যুবদল নেতার নাম […] The post ২ যুবদল নেতা গ্রেফতার, ৪ জনের পদ স্থগিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

২ যুবদল নেতা গ্রেফতার, ৪ জনের পদ স্থগিত
৬ অক্টোবর, ২০২৬ ০১:০০  

পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় হানিট্রাপে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেলে বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০) ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানাকে (৩৪)আটক করে ভুক্তভোগী যুবক ও স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।

সোমবার (৫ অক্টোবর) ৫ যুবদল নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে বোদা থানায় মামলা করেন ভুক্তভোগী যুবক পরিমল চন্দ্র বর্মন।

নামীয় আসামীরা হলেন- বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি (৩০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা (৩৪), বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মজুমদার (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ (৩৫) ও ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলাম (৩২)।

এরই মধ্যে ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাজু ইসলাম বাদে বাকি ৪ নেতার পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ করেছে সংগঠনটি পৌর শাখা। রোববার পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অলিয়ার রহমান অলি ও সদস্য সচিব আফছারুল ইসলাম সই করা এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের প্রাথমিক পদসহ দলীয় পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী এলাকার যতিন চন্দ্র বর্মনের ছেলে পরিমল চন্দ্র বর্মন (৩০) বোদা পৌরসভার প্রামানিকপাড়া শিমুলতলী মোড়ে চা খেতে গেলে সেখানে এক নারী তাকে কথা বলার জন্য কাছে ডাকেন। তিনি ওই নারীর কাছে যাওয়া মাত্রই উল্লিখিত আসামি ও তাদের সহযোগিরা তাকে আটক করে মারধর শুরু করেন। তারা ওই নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক আছে দাবি করে ওই এলাকার ইলেক্ট্রিশিয়াল ইউসুফ আলীর বাড়িতে নিয়ে আরেক দফা মারধর করে ১০০ টাকার ৪ টি ফাকা স্ট্যাম্পে সই করতে বাধ্য করেন। একই সঙ্গে তার কাছে থাকা নগদ টাকা ও চাবিসহ মোটরসাইকেল ছিনিয়ে নেন।

বিষয়টি গোপন না রাখলে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে আটোয়ারী মোড়ে পৌছে দিয়ে সটকে পড়েন তারা। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান পরিমল চন্দ্র বর্মন। পরদিন বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে বোদা পৌরসভার প্রামানিকপাড়া শিমুলতলী মোড়ে গেলে তারা যুবদল নেতা আনোয়ার হোসেন ও সোহেল রানাকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করেন।

এ সময় তাদের কাছে সই নেওয়া স্ট্যাম্প ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে তাদের পুলিশের হাতে তুলে দেন তারা।

বোদা থানার অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা বলেন, এ ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বোদা পৌর যুবদলের সদস্য সচিব আফছারুল ইসলাম বলেন, ওই ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৪ নেতার পদ স্থগিত করে নোটিশ করা হয়েছে। তবে রাজু এ ঘটনায় জড়িত ছিল না। তার নাম কেন দেওয়া হলো বুঝতে পারছি না।

The post ২ যুবদল নেতা গ্রেফতার, ৪ জনের পদ স্থগিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.