প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
বরিশাল: জেলার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে ঝুমুর খানম সেতু (২৭) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (৪ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে ওই গৃহবধূ বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে […] The post প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বরিশাল: জেলার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে ঝুমুর খানম সেতু (২৭) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার (৪ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে ওই গৃহবধূ বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঝুমুর উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। প্রায় সাড়ে ৫ বছর আগে গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
ঝুমুরের বাবা করিম খান জানান, বিয়ের পর থেকে মেয়ে জামাতা, তার মা, বোন ও বোন জামাতা কারণে-অকারণে ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছেন। এরই মধ্যে ঝুমুরের স্বামী কাজের সুবাদে কুয়েতে যান। পরবর্তীতে মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন, রিয়া ও নাজমিনের জামাতা সাইদুল হাওলাদারের প্ররোচনায় ঝুমুরের ওপর মানসিক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন শাহারিয়া। একপর্যায়ে স্বামীর বাড়ি থেকে ঝুমুরকে তার মেয়েসহ তাড়িয়ে দেওয়া হয়।
তারপর থেকে ঝুমুর তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, ৫০০ বরযাত্রীকে না আনা, দেখতে সুন্দরী না হওয়ার অজুহাত তুলে দীর্ঘদিন থেকে শাহারিয়া ও তার পরিবারের সদস্যরা ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছিলেন। ঘটনার দিন রাতে শাহারিয়া ভিডিও কল দিয়ে ঝুমুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে (ঝুমুর) বিষপান করে মরে যাওয়ার কথা বলেন। পরে স্বামীকে ভিডিওকলে রেখেই বিষপান করেন তিনি।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





