খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপিকর্মী নিহত
খুলনা: জেলার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী (৬০) নামের এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার দুর্জনীমহল শহীদের মোড় ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত মতলেব ঢালীর ছেলে। তিনি স্থানীয় বিএনপির কর্মী ছিলেন। স্থানীয়রা জানান, রাতে নিহত আক্তার ঢালী তার বাসার সামনে একটি বেঞ্চে একা বসেছিলেন। […] The post খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপিকর্মী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনা: জেলার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী (৬০) নামের এক বিএনপিকর্মী নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার দুর্জনীমহল শহীদের মোড় ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত মতলেব ঢালীর ছেলে। তিনি স্থানীয় বিএনপির কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে নিহত আক্তার ঢালী তার বাসার সামনে একটি বেঞ্চে একা বসেছিলেন। হঠাৎ সেখানে গুলির শব্দ হয়। এসময় পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুঁটে এসে তাকে বেঞ্চের নিচে পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।
The post খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপিকর্মী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





