‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে একযোগে কাজ করবে নৌ মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটি

ঢাকা: দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনেক ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলনের বিনিময়ে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক। সোমবার (০৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই মন্তব্য করেন। সভাপতি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর […] The post ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে একযোগে কাজ করবে নৌ মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিট

‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে একযোগে কাজ করবে নৌ মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটি
৫ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ঢাকা: দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনেক ত্যাগ-তিতিক্ষা ও আন্দোলনের বিনিময়ে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক।

সোমবার (০৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই মন্তব্য করেন। সভাপতি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সংসদীয় কমিটি এবং নৌপরিবহন মন্ত্রণালয় কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে যাবে। কাজের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শকে প্রাধান্য দিয়েই মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেওয়া হবে।

বৈঠকে জয়নুল আবদিন ফারুক দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফসল হিসেবে গড়ে ওঠা গণতান্ত্রিক সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী এবং কমিটির সদস্যদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনের মধ্যকার নিবিড় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। বৈঠকে প্রথম কার্যদিবসের অংশ হিসেবে উপস্থিত সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়। প্রথম এই সভায় নৌপরিবহন খাতের সার্বিক সংস্কার ও উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং অধীনস্থ দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

এদিনের বৈঠকে সংসদীয় কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, মো. মাহমুদুল হক রুবেল, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো. নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থা প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের চলমান ও ভাবিষ্যৎ কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন তথ্য ও রূপরেখা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

The post ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে একযোগে কাজ করবে নৌ মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.