কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও সন্দেহজনক ‘আইস’ উদ্ধার
কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা বলে। শনিবার (৩ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বিজিবি সূত্রে […] The post কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও সন্দেহজনক ‘আইস’ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা বলে।
শনিবার (৩ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহলদল।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক থেকে আসা কয়েকজন চোরাকারবারি তাদের বহন করা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর উদ্ধার করা সন্দেহজনক ক্রিস্টাল মেথ ‘আইস’ প্রকৃতপক্ষে কী ধরনের মাদক, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।
লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার করা পদার্থটি প্রকৃত ক্রিস্টাল মেথ ‘আইস’ কি না, তা ল্যাব পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।’
The post কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও সন্দেহজনক ‘আইস’ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





