চট্টগ্রামে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
চট্টগ্রাম: জেলায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।সুমিত চৌধুরী (৩১) সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে। আদালতের বেঞ্চ […] The post চট্টগ্রামে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: জেলায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।সুমিত চৌধুরী (৩১) সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী এসএম কাওসার সাগর বলেন, মাকে গলা কেটে হত্যার অভিযোগে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গার সাসটেইন টাওয়ারের একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী প্রকাশ সুজন বাসায় ফিরে তার মাকে শয়নকক্ষের বিছানায় গলাকাটা অবস্থায় দেখতে পান। এ সময় সুমিতের ঘাড়েও রক্তাক্ত জখম ছিল।
পরে সুমিত তার ভাইকে জানান, তিনি তার মাকে হত্যা করেছেন এবং নিজেও দা দিয়ে নিজের ঘাড়ে আঘাত করেছেন।এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৭ সালের ২৩ জুলাই আদালতে সুমিতের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। এরপর মামলাটির বিচার শুরু হয়।
The post চট্টগ্রামে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





