সারোয়ার ইমরানকে সরিয়ে নারী দলের প্রধান কোচ হেম্প

বারবার একই জায়গায় আটকে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সারোয়ার ইমরানকে সরিয়ে ডেভিড হেম্পকে নারী দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। বাংলাদেশে অনেক কাজ করার অভিজ্ঞতা আছ হেম্পের। এর আগে এইচপি, জাতীয় দল ও নারী দলের সঙ্গে […] The post সারোয়ার ইমরানকে সরিয়ে নারী দলের প্রধান কোচ হেম্প first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সারোয়ার ইমরানকে সরিয়ে নারী দলের প্রধান কোচ হেম্প
১ অক্টোবর, ২০২৬ ০৩:০০  

বারবার একই জায়গায় আটকে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সারোয়ার ইমরানকে সরিয়ে ডেভিড হেম্পকে নারী দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

বাংলাদেশে অনেক কাজ করার অভিজ্ঞতা আছ হেম্পের। এর আগে এইচপি, জাতীয় দল ও নারী দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে দেশের ক্রিকেটের পরিবেশ ভালোভাবেই জানা এই কোচের। তাকে বেছে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিও ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছে দলের দায়িত্ব বুঝে নিবেন তিনি। ৩ অক্টোবর বাংলাদেশ নারী দলকে নিয়ে যাবেন অস্ট্রেলিয়া সফরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সেটাই হবে হেম্পের প্রথম এসাইনমেন্ট।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী দলের পাফরম্যান্স সন্তুষ্ট হওয়ার মতো নয়। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। তার আগে দ্বিপক্ষিক সিরিজেও প্রত্যাশিত ফল নেই বাংলাদেশ দলের। ফলে বড় পরিবর্তন অবশ্য আসন্নই ছিল!

The post সারোয়ার ইমরানকে সরিয়ে নারী দলের প্রধান কোচ হেম্প first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.