চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কঠোর নির্দেশ সিএমপি কমিশনারের
চট্টগ্রাম: নগরীতে চুরি-ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সিএমপি কমিশনার বলেন, পুলিশের সব সদস্যকে সততা, নিষ্ঠা, […] The post চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কঠোর নির্দেশ সিএমপি কমিশনারের first appeared o

চট্টগ্রাম: নগরীতে চুরি-ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সিএমপি কমিশনার বলেন, পুলিশের সব সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যাওয়া এসআই (নিরস্ত্র) উত্তম চক্রবর্তী, এটিএসআই মো. ফরিদ উদ্দিন ও কনস্টেবল মো. কামাল উদ্দিনকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানান সিএমপি কমিশনার।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কঠোর নির্দেশ সিএমপি কমিশনারের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





