নদ-নদীর পানি বিপৎসীমার নিচে, আগামী ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

ঢাকা: দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যে কারণে আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো […] The post নদ-নদীর পানি বিপৎসীমার নিচে, আগামী ৩ দিন বৃষ্টির পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports

নদ-নদীর পানি বিপৎসীমার নিচে, আগামী ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০১  

ঢাকা: দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যে কারণে আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ছত্তিশগড় ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। ব্রহ্মপুত্রের পানি আগামী পাঁচ দিন কমতে পারে। যমুনার পানি আগামী দুই দিন কমে পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুই দিন এ দুই নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এবং পরবর্তী তিন দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। দুধকুমার নদীর পানি বেড়েছে এবং ধরলার পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতল কমতে পারে।

এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতলও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি সমতল কমতে পারে।

The post নদ-নদীর পানি বিপৎসীমার নিচে, আগামী ৩ দিন বৃষ্টির পূর্বাভাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.