সদ্য সাবেক ভিসি ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে অচল চুয়েট; শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

চুয়েটে টানা ৩য় দিনের শাটডাউনের মধ্যেই অনলাইনে নতুন উপাচার্যের যোগদান

  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ অব্যাহত
  • আন্দোলনের মুখেই অনলাইনে যোগদান সম্পন্ন করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম; শিক্ষা সচিব যোগদান গ্রহণ করেছেন
  • শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের সঙ্গে শিক্ষক সমিতি একাত্মতা প্রকাশ করায় চুয়েটের প্রশাসনিক ও একাডেম

চুয়েটে টানা ৩য় দিনের শাটডাউনের মধ্যেই অনলাইনে নতুন উপাচার্যের যোগদান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৪  

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্ব পদে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা তৃতীয় দিনের মতো সর্বাত্মক ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মাধ্যমে চুয়েট ক্যাম্পাস অচল হয়ে পড়ার মধ্যেই অনলাইনে নতুন উপাচার্য হিসেবে যোগদান সম্পন্ন করেছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গণমাধ্যমকে অনলাইনে যোগদানের বিষয়টি নিশ্চিত করে নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম জানান, বিকেলে শিক্ষা সচিবের কাছে তাঁর অনলাইন যোগদান সম্পন্ন হয়েছে। যোগদানের এই কপি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে। ক্যাম্পাসে স্বশরীরে যাওয়ার বিষয়ে তিনি জানান, শিগগিরই সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে তিনি ক্যাম্পাসে গমন করবেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পদে এই আকস্মিক পরিবর্তনের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে ওই রাতেই আন্দোলন শুরু হয় এবং পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। 

আন্দোলনের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতি একাত্মতা প্রকাশ করার পাশাপাশি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি পাঠিয়েছেন।
//ডিবিটেক/ডিআরএন/এসএমই/এসএমপি//