পোশাক খাতে ‘এআই’ শ্রমিকের বিকল্প হবে না: বিজিএমইএ সভাপতি

ঢাকা: দেশের পোশাক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়লেও তা শ্রমিকের বিকল্প হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, পোশাক খাতে এখন এআই ব্যবহার হচ্ছে। একই সঙ্গে খাতটি দ্রুত অটোমেশনের দিকেও যাচ্ছে। তবে সব অটোমেশন এআই দ্বারা হচ্ছে না। এআই ব্যবহারের পাশাপাশি পোশাক খাতের […] The post পোশাক খাতে ‘এআই’ শ্রমিকের বিকল্প হবে না: বিজিএমইএ সভাপতি first appeared on Sarabangla | Breaking News |

পোশাক খাতে ‘এআই’ শ্রমিকের বিকল্প হবে না: বিজিএমইএ সভাপতি
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: দেশের পোশাক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়লেও তা শ্রমিকের বিকল্প হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, পোশাক খাতে এখন এআই ব্যবহার হচ্ছে। একই সঙ্গে খাতটি দ্রুত অটোমেশনের দিকেও যাচ্ছে। তবে সব অটোমেশন এআই দ্বারা হচ্ছে না। এআই ব্যবহারের পাশাপাশি পোশাক খাতের শ্রমঘন বৈশিষ্ট্যও থাকবে। মূল বিষয় হলো দক্ষতা বাড়ানো।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ‘বাটেক্সপো ২০২৬’, হংকং রোডশো এবং পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের এখন এআই ব্যবহার হচ্ছে শিপিং ডকুমেন্টস তৈরি করতে। এআই ব্যবহার হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে, এআই ব্যবহার হচ্ছে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এআই ব্যবহার হচ্ছে মার্কেটিং মার্চেন্ডাইজিংয়ের জন্য। এআই ব্যবহার হচ্ছে ডিজাইন ডেভেলপের ক্ষেত্রে।’

তিনি আরও বলেন, ‘আগে আমরা ফিজিক্যাল স্যাম্পল দিতাম বায়ারের কাছে। ফিজিক্যাল স্যাম্পল পাঠাতাম, সেটার কুরিয়ারের খরচ হতো। বায়ার ইউরোপে বসে, আমেরিকায় বসে সেটা দেখতো। এতে সময় লাগতো। এখন হচ্ছে ডিজিটাল অ্যাপ্রুভাল। এটাও কিন্তু এআই কাজ করছে।’

এআই ও অটোমেশনের পার্থক্য তুলে ধরে মাহমুদ হাসান খান বলেন, ‘এআইকে আমরা ন্যারো ডাউন করতে চাই না। এখন যেকোনো অটোমেশনকেই বলা হয় এআই। সব অটোমেশন এআই না।’

তিনি বলেন, ‘অটোমেশনও আমাদের সোয়েটারের ক্ষেত্রে হয়ে গেছে। আগে আমাদের যে নিটিং হতো, সেটা ম্যানুয়ালি। সেটা এখন একজন শ্রমিক চারটা, পাঁচটা, ছয়টা মেশিন ব্যবহার করে সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে করতে পারছে।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘এআই ব্যবহার আমরা করতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এটা শ্রমঘন শিল্প, সেটাও থাকবে। মূল বিষয় হবে যে আমরা ইফিসিয়েন্ট হব।’

তিনি বলেন, ‘আমরা যদি কখনো মনে করি যে এআই ব্যবহার করে আমরা ইফিসিয়েন্ট হব না, ম্যানুয়ালে থাকলে আমরা ইফিসিয়েন্ট হব, কস্ট ইফেক্টিভ থাকবো-তাহলে সেটাই করতে পারি। দিন শেষে আন্তর্জাতিক বাজারে আমাদের কম্পিটিটিভ থাকতে হবে, এটাই মূল লক্ষ্য।’

মাহমুদ হাসান খান বলেন, ‘আমরা এআই ব্যবহার করতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমরা চাই, এখানে যে শ্রমিক-কর্মকর্তা আমরা নিয়োগ করি, সেটা যেন একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, যেন হঠাৎ করে কমে না যায়।’

তিনি আরও বলেন, ‘এআই শুধু উৎপাদন ক্ষেত্রেই ব্যবহার করা হবে না। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এরইমধ্যে ব্যবহার করা শুরু করেছি। আমাদের কমার্শিয়াল বা শিপিং ডকুমেন্ট যখন তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু এআইনির্ভর প্রযুক্তি ব্যবহার করছি।’

The post পোশাক খাতে ‘এআই’ শ্রমিকের বিকল্প হবে না: বিজিএমইএ সভাপতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.