চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫২৫

চট্টগ্রাম: রেঞ্জের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ৯১ জন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান ও নিয়মিত মামলায় মোট ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে […] The post চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫২৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

চট্টগ্রাম: রেঞ্জের মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ৯১ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান ও নিয়মিত মামলায় মোট ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় গ্রেফতার ৯১ জনের পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেফতার ৪০ জন মাদক ব্যবসায়ীও রয়েছেন। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ১৩১ জনকে।

মাদক মামলায় গ্রেফতার ৯১ জনের মধ্যে তিনজন মাদক বহনকারী এবং ৮৮ জন মাদকসেবী। এ ছাড়া নিয়মিত মামলায় ১০৩ জন, পূর্ববর্তী মামলায় ৮৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন, পরোয়ানামূলে ১৪৩ জন এবং সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিআইজি জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৪টি মামলা করা হয়েছে। এ সময় ৯১ হাজার ৩৯৪টি ইয়াবা ট্যাবলেট, ৩০ কেজি ৬৫৯ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, এক ক্যান বিয়ার এবং পাঁচ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

The post চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫২৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.