লিপস্টিক পরা কঠোর পুলিশ কর্মকর্তার লুকে ফিরছেন কারিনা কাপুর
‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমার অপরাধ ও রহস্যভিত্তিক গল্পের পর বলিউডের নবাবপত্নী কারিনা কাপুর খান আবারও পর্দা কাঁপাতে আসছেন একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। তবে এবার তার রূপ একেবারেই ভিন্ন ও আরও বোল্ড। ঠোঁটে লিপস্টিক আর দায়িত্বে আপসহীন কঠোর চেহারায় তিনি হাজির হচ্ছেন মেঘনা গুলজার পরিচালিত নতুন থ্রিলার সিনেমা ‘দায়রা’ নিয়ে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে […] The post লিপস্টিক পরা কঠোর পুলিশ কর্মকর্তার লুকে ফিরছেন কারিনা কাপুর first appeared on Sarabangla | Breaking News | Spor

‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমার অপরাধ ও রহস্যভিত্তিক গল্পের পর বলিউডের নবাবপত্নী কারিনা কাপুর খান আবারও পর্দা কাঁপাতে আসছেন একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। তবে এবার তার রূপ একেবারেই ভিন্ন ও আরও বোল্ড। ঠোঁটে লিপস্টিক আর দায়িত্বে আপসহীন কঠোর চেহারায় তিনি হাজির হচ্ছেন মেঘনা গুলজার পরিচালিত নতুন থ্রিলার সিনেমা ‘দায়রা’ নিয়ে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই ছবিতে তাকে ‘ডিসিপি আজুনি’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
সম্প্রতি দিল্লির একটি প্রচারণামূলক অনুষ্ঠানে নিজের চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে কারিনা জানান, ভারতীয় চলচ্চিত্রে নারী পুলিশ কর্মকর্তাদের সচরাচর একঘেয়ে সাহসী ধাঁচে ফুটিয়ে তোলা হয়। তবে ‘দায়রা’য় পরিচালক এমন এক নারী পুলিশকে উপস্থাপন করেছেন, যিনি নিজের নারীত্ব বজায় রেখেই ঠোঁটে লিপস্টিক মেখে স্বাভাবিক ভঙ্গিতে অত্যন্ত কঠোরভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। আপাতদৃষ্টিতে হাসিমুখের হলেও কাজের জায়গায় তিনি শতভাগ আপসহীন, আর এই ভিন্নতাই কারিনাকে সিনেমাটির প্রতি আকৃষ্ট করেছে।
এই সিনেমায় কারিনার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা পৃথ্বীরাজ সুকুমারন। গল্পে মূলত দুই পুলিশ কর্মকর্তার অপরাধ দমনের একেবারে ভিন্ন দুটি পদ্ধতি এবং তাদের ভেতরের নৈতিক দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। কারিনা জানান, বাস্তব জীবনে তিনি সবকিছু সহজভাবে দেখতে পছন্দ করলেও এই ছবির গল্প বেশ ধূসর, যেখানে সঠিক ও ভুলের সীমারেখা টানা কঠিন ছিল। ২০২৪ সালের আলোচিত ছবি ‘সিংহাম এগেইন’-এর পর বড় পর্দায় ফেরা এই অভিনেত্রী নিশ্চিত করেছেন যে, আপাতত প্রযোজনা বা পরিচালনায় না গিয়ে নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রেই তিনি নিজেকে ব্যস্ত রাখতে চান।
The post লিপস্টিক পরা কঠোর পুলিশ কর্মকর্তার লুকে ফিরছেন কারিনা কাপুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





