‘প্রধানমন্ত্রীর কাজে জনগণ বুঝতে পারছে রাষ্ট্রের প্রকৃত মালিক তারাই’

ঢাকা: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী বলেছেন, ‘ভোগের জন্য নয়, জনগণের সেবার দায়িত্ব হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণ যে রাষ্ট্রের প্রকৃত মালিক, সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জনগণ তা অনুভব করতে শুরু করেছে। প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে জনগণকে এই অনুভূতি দিতে সক্ষম হয়েছেন যে, জনগণই রাষ্ট্রের মালিক ‘ […] The post ‘প্রধানমন্ত্রীর কাজে জনগণ বুঝতে পারছে রাষ্ট্রের প্রকৃত মালিক তারাই’ first appeared on Sarabangla | Breaking Ne

‘প্রধানমন্ত্রীর কাজে জনগণ বুঝতে পারছে রাষ্ট্রের প্রকৃত মালিক তারাই’
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী বলেছেন, ‘ভোগের জন্য নয়, জনগণের সেবার দায়িত্ব হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণ যে রাষ্ট্রের প্রকৃত মালিক, সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জনগণ তা অনুভব করতে শুরু করেছে। প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে জনগণকে এই অনুভূতি দিতে সক্ষম হয়েছেন যে, জনগণই রাষ্ট্রের মালিক ‘

বুধবার (১৬ সেপ্টেম্বর) সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধান উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

মুখপাত্র সালেহ শিবলী বলেন, ‘বর্তমান সরকার একটি জবাবদিহিতামূলক সরকার। সরকারের বিভিন্ন কার্যক্রম মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম। সমাজের দর্পণ হিসেবে গণমাধ্যম প্রতিদিনের ঘটনাগুলো জনগণের সামনে তুলে ধরছে এবং সরকারের সঙ্গে জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে।’

তিনি বলেন, ‘সংসদীয় সরকার ব্যবস্থায় বিভিন্ন তথ্য জাতীয় সংসদের মাধ্যমে জনগণের কাছে আসে। জনপ্রতিনিধিরা ও মন্ত্রণালয়গুলোও বিভিন্ন তথ্য জনগণকে জানায়। প্রতি মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের তথ্য উপদেষ্টা নিয়মিতভাবে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কাজ পিএমও বাংলাদেশ-এর মাধ্যমে জানানো হচ্ছে। বিশেষ বিশেষ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মাধ্যমেও তথ্য জানানো হয়। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকারের অঙ্গীকারের অংশ হিসেবেই মাঝেমধ্যে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।’

প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যক্রম তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকা দেখছেন। সেখানে কোনো সমস্যা বা মানুষের কোনো অভিযোগ উঠে এলে সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রী, কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তা সমাধানের জন্য নির্দেশনা দিচ্ছেন। ইতিবাচক কিংবা নেতিবাচক—সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণার বিষয়েও তিনি নজর রাখছেন। অনেক সময় বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে সরাসরি কথা বলছেন।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নেওয়ার পর আজ সরকারের ২১২তম দিন চলছে। এরই মধ্যে সরকারের অনেক কাজের ফল মানুষ পেয়েছে, আবার কিছু কাজের ফল পেতে আরও সময় লাগবে। এসব কাজ এগিয়ে নিতে হলে সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, সেটির ফল পেতে সময় প্রয়োজন। ধৈর্য ধরে অপেক্ষা করলে ভালো ফল পাওয়া যাবে বলে আমরা মনে করি।’

The post ‘প্রধানমন্ত্রীর কাজে জনগণ বুঝতে পারছে রাষ্ট্রের প্রকৃত মালিক তারাই’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.