ক্যাসপারস্কির জরিপে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মোবাইল সাইবার হামলার আশঙ্কাজনক বাড়বাড়ন্ত
এপিএসিতে অনলাইন সক্রিয়তা ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি
- ক্যাসপারস্কির জরিপ অনুযায়ী এশিয়া-প্যাসিফিকের ৮০% গ্রাহক অনলাইনে কেনাকাটা ও ৭২% ডিজিটাল অর্থব্যবহার করেন
- ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এ অঞ্চলে প্রায় ৩০,০০০ মোবাইল হামলা প্রতিহত করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশে হামলা বেড়েছে ১০৮%
- ডিজিটাল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে ডিভাইস ও সেবার মধ্যেই মোবাইল সাইবার নিরাপত্তা যুক্ত করা জরুরি
কম্পিউটার সায়েন্স ও সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক তথ্যানুযায়ী, এশিয়া-প্যাসিফিক (এপিএসি) অঞ্চলের গ্রাহকরা বিশ্বজুড়ে ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে থাকলেও সাইবার ঝুঁকির সম্মুখীন হচ্ছেন ব্যাপকভাবে। ক্যাসপারস্কি মার্কেট ইন্টেলিজেন্সের বি২সি পালস সার্ভে অনুযায়ী, অনলাইন কেনাকাটা (৮০%), ডিজিটাল অর্থব্যবস্থা (৭২%), ডিজিটাল বিনোদন (৭০%) ও অনলাইন যোগাযোগের (৬৮%) ক্ষেত্রে এপিএসির গ্রাহকরা বৈশ্বিক গড়ের চেয়ে অনেক বেশি সক্রিয়।
সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এ অঞ্চলের ৩৫% ভোক্তা। এই সচেতনতার হার থাইল্যান্ডে সর্বোচ্চ ৩৯%, যেখানে চীনে ৩৪%, ভারতে ৩২% এবং ভিয়েতনামে ৩১%।
মোবাইল ডিভাইসে পিসির মতো শক্তিশালী ডিফেন্স প্রটোকল না থাকায় সাইবার অপরাধীরা সহজেই আর্থিক তথ্য ও ডাটা হ্যাক করার চেষ্টা চালাচ্ছে। এই সাইবার আক্রমণ প্রতিহত করতে ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি এসডিকে, হু কলস এসডিকে এবং সেফ ওয়েব-এর মতো সিকিউরিটি সফটওয়্যার আর্কিটেকচার ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
//ডিবিটেক/আরআইপি/ এমএসআই/এসএমই//





