দীর্ঘস্থায়ী ব্যাটারি ও স্থায়িত্বের যুগান্তকারী বৈশিষ্ট্যের গুঞ্জন
রিয়েলমি সি-সিরিজে আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন
- রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোনে থাকতে পারে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
- ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা
- মিলিটারি-গ্রেড শক ও IP64 ওয়াটার রেজিস্ট্যান্স যুক্ত টেকসই বিল্ড কোয়ালিটি
৩ আগস্ট, সোমবার: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের জনপ্রিয় সি-সিরিজ লাইনআপে ব্যাটারি পারফরম্যান্সে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘস্থায়ী স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করার ধারাবাহিকতায় গুঞ্জন উঠেছে, তাদের আসন্ন ডিভাইসে ব্যবহার করা হতে পারে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ‘টাইটান ব্যাটারি’। সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার দিয়ে ব্যবহারকারীদের চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে মুক্ত রাখতেই এই পরিকল্পনা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনন্দিন কাজ, পড়ালেখা, ভ্রমণ, বিনোদন ও গেমিংয়ে স্মার্টফোনের ওপর যারা বেশি নির্ভর করেন, তাদের কথা মাথায় রেখেই নতুন সি-সিরিজ ডিভাইসটি তৈরি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এতে আলট্রা স্মুথ ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, কনটেন্ট স্ট্রিমিং ও গেমিংকে আরও প্রাণবন্ত করবে।
শক্তিশালী এই ব্যাটারির সুরক্ষায় এবং দ্রুত চার্জের জন্য এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে। প্রযুক্তিভিত্তিক একাধিক সূত্রে গুঞ্জন প্রকাশ পেয়েছে, স্মার্টফোনটিতে এই সেগমেন্টের সবচেয়ে টেকসই ব্যাটারি ব্যবহার করা হবে। ফলে প্রায় সাত বছর ব্যবহারের পরও ডিভাইসটির ব্যাটারি হেলথ ৮০ শতাংশের বেশি বজায় থাকবে, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা প্রদান করবে।
দৈনন্দিন ব্যবহারের চ্যালেঞ্জ সামলাতে ফোনটিতে মিলিটারী-গ্রেড শক রেজিস্ট্যান্স এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং যুক্ত করার গুঞ্জন রয়েছে। ফলে দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে যাওয়া, ধুলোবালি বা পানির ছিটা থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। যদিও রিয়েলমির পক্ষ থেকে এখনও কোনো প্রাতিষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও টেকপ্রেমী ও ব্যবহারকারীদের মাঝে নতুন এই ডিভাইসটিকে ঘিরে আগ্রহ ও উন্মাদনা দেখা যাচ্ছে।
//ডিবিটেক/এমএনও/ এসএমই//





