'পিনাকল অ্যাওয়ার্ডস-২০২৬' পেলেন ২৪ কর্মকর্তা ও ২ সেলস উইং

সেরা পারফর্ম করা কর্মকর্তাদের পুরস্কৃত করল ওয়ালটন

  • ব্যবসায়িক প্রবৃদ্ধি ও অবদানের জন্য ২৪ কর্মকর্তা ও ২ সেলস উইং পুরস্কৃত
  • গাজীপুরের সারাহ রিসোর্টে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
  • পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরমারদের ক্রেস্ট ও চেক প্রদান

সেরা পারফর্ম করা কর্মকর্তাদের পুরস্কৃত করল ওয়ালটন
২ আগষ্ট, ২০২৬ ০০:৪৯  

১ জুলাই, শনিবার: বিক্রয় ও মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে অবদান রাখা এবং প্রাতিষ্ঠানিক কাজের প্রতি আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা ও দুটি সেলস উইংকে ‘পিনাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

গাজীপুরের সারাহ রিসোর্টে ‘দ্য লরিয়েট সোয়ারি’ শিরোনামে আয়োজিত এক দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মাহবুবুল আলম। পাঁচটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়—এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট, সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশন।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পরিচালক জাকিয়া সুলতানা শিখা, এস এম মঞ্জুরুল আলম অভি, নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের এমডি এসএম মাহবুবুল আলম বলেন, “ওয়ালটন পরিবারের সদস্যদের আনন্দময় জীবন আমাদের কাম্য। কোম্পানিতে তাদের ডেডিকেশনের জন্যই ওয়ালটন দিন দিন উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছে। কাজের স্বীকৃতি প্রদানের এই ধারাবাহিক প্রক্রিয়া ভবিষ্যতে অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে তিনি আগামী দিনের কর্মপরিকল্পনা ও প্রগতির রূপরেখা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

ক্যাটাগরিভিত্তিক বিজয়ী তালিকা:

  • এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট: অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও সিএফও মো. জিয়াউল আলম (এফসিএ, এসিএ), এএমডি ইউসুফ আলী, লিয়াকত আলী, ডিএমডি মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম, জোহেব আহমেদ এবং ডেপুটি অপারেটিং ডিরেক্টর তানজিমুল হক তন্ময়।

  • সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন: ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আবদুল্লাহ-আল-জুনায়েদ এবং ক্যাবলসের সিবিও রাজু আহমেদ।

  • পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স: ওয়ালটন হেডকোয়ার্টার্স ও কর্পোরেটের এইচআর বিভাগের প্রধান মো. কাওসার উদ্দিন চৌধুরী ও প্রদীপ প্রামাণিক।

  • স্পেশাল কন্ট্রিবিউশন: সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নাজমুল ইসলাম, সিনিয়র অতিরিক্ত এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিল্টন, অতিরিক্ত এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান এবং সিনিয়র অতিরিক্ত অপারেটিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান রাজু।

  • সেলস এক্সিলেন্স: ডেপুটি অপারেটিং ডিরেক্টর মো. শাহরিয়ার হোসেন, সিনিয়র অতিরিক্ত ডিরেক্টর মো. আবু সুফিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. নাজমুল সানা, সিনিয়র অফিসার সৌভিক অধিকারী, অফিসার মো. হেলাল সরদার এবং যৌথভাবে ওয়ালটন প্লাজা ও কর্পোরেট সেলস ডেভেলপমেন্ট উইং।

//ডিবিটেক/এমএসএম/ এসএমই//