চুয়েট উপাচার্য সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় দিবসে অর্থ মন্ত্রীকে আমন্ত্রন জানান

অর্থ মন্ত্রী ও ইউজিসি চেয়ারম্যানের সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ

  • চুয়েটের নবনিযুক্ত উপাচার্যের সাথে অর্থ মন্ত্রী ও ইউজিসি চেয়ারম্যানের সাক্ষাৎ
  • বিশ্ববিদ্যালয় দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত অর্থ মন্ত্রী
  • গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

অর্থ মন্ত্রী ও ইউজিসি চেয়ারম্যানের সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ
২ আগষ্ট, ২০২৬ ১৭:৩৮  

২ আগস্ট, রবিবার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

রবিবার বিকেলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে উভয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে চুয়েটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চুয়েটের অগ্রগতি সাধনে সরকারের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে নবনিযুক্ত উপাচার্য আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সে আমন্ত্রণ গ্রহণ করেন।

অন্যদিকে, একই দিনে ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত অপর এক বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও চুয়েট উপাচার্যের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
//ডিবিটেক/এআইএম/ এমআইএস//