ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: থাইল্যান্ড ভ্রমণের সুযোগসহ মিলিয়নিয়ার হয়েছেন ২৪ক্রেতা
তাসকিন ও মিমের সাথে ওয়ালটন গ্রাহকদের জমকালো ডিনার
দেশজুড়ে চলমান ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় ফ্রিজ ও এসি কিনে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সাথে একটি জমকালো ডিনারে অংশ নিয়েছেন ২৪ জন ক্রেতা। একই সাথে এই সিজনে ওয়ালটন পণ্য কিনে ১০ লাখ টাকা (মিলিয়নিয়ার) জিতে নিয়েছেন ৬ জন ভাগ্যসপ্ত ক্রেতা।
জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের ২৪ জন ক্রেতা। দেশজুড়ে চলমান ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় এই অনন্য সুবিধা পান তাঁরা।
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এ ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতাদের জন্য ছিল মিলিয়নিয়ার হওয়ার বা নগদ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও ছিল তারকা ক্রিকেটার তাসকিন এবং জনপ্রিয় অভিনেত্রী মিমের সঙ্গে ডিনার করার বিশেষ সুবিধা। এরই ধারাবাহিকতায় সিজন-২৪ এ ওয়ালটন ফ্রিজ ও এসি কিনে এই ডিনারের সুবিধা পেয়েছেন ২৪ জন ক্রেতা, যাদের মধ্যে ২ জন আবার পেয়েছেন থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল কুপন।
২৭ জুন , শুক্রবার রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ২৪ জন গ্রাহকের সম্মানে এক জমকালো ডিনার অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকেরা ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন এবং পাশাপাশি অভিনেত্রী মিমের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোসেব আহমেদ এবং সিনিয়র এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ডিনার অনুষ্ঠানে চিফ মার্কেটিং অফিসার জোসেব আহমেদ বলেন, "ব্যবসার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডের লক্ষ্য থাকে গ্রাহকদের বাড়তি সুবিধা ও আনন্দ দেওয়া। এই বাড়তি সুবিধার কারণেই ওয়ালটন ও তার গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা আরও সুদৃঢ় হচ্ছে। ক্রেতাদের এই আস্থার ওপর ভর করেই ওয়ালটন আজ এত বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।" তিনি আশা প্রকাশ করেন, তারকাদের সাথে কাটানো এই আনন্দঘন মুহূর্তটি গ্রাহকদের জীবনে একটি সুখস্মৃতি হয়ে থাকবে এবং ওয়ালটন পণ্যের গ্রাহকদের জন্য এমন আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।
চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর মেয়াদ শেষ হচ্ছে আজ ৩০ জুন, ২০২৬। ক্যাম্পেইনের এই সিজনে ইতোমধ্যে দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ এবং এসি কিনে মিলিয়নিয়ার (১০ লাখ টাকা) হয়েছেন ৬ জন ক্রেতা। তাঁরা হলেন— ভালুকার খোকন মিয়া, রাজধানীর মাহমুদুল হাসান, নাটোরের গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার। মিলিয়নিয়ার ও ডিনারের সুযোগ ছাড়াও এই ক্যাম্পেইনে এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচারসহ আর্জেন্টিনার ফ্যান জার্সি ফ্রি পেয়েছেন অসংখ্য ক্রেতা।
//ডিবিটেক/এমএসএম/ ইকে//





