রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০টি প্রতিষ্ঠান
রবির প্রিমিয়াম গ্রাহকদের সেরা লাইফস্টাইল সেবা ও অফার দেওয়ার স্বীকৃতিস্বরূপ ২০টি শীর্ষস্থানীয় পার্টনার ব্র্যান্ডকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান।
চলতি বছরের প্রথম ছয় মাসে রবির প্রিমিয়াম গ্রাহকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সেবার উৎকর্ষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি অংশীদার প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।
সম্মাননা পাওয়া ২০টি প্রতিষ্ঠান হলো— পাঠাও, ওয়ালটন, স্বপ্ন ডটকম, ঢাকা ব্যাংক, আইসিডিডিআর,বি, শেয়ারট্রিপ, বাবুল্যান্ড বাংলাদেশ, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, সিক্রেট রেসিপি, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, টেস্টি ট্রিট, মিঠাই, স্যাভয়, ব্যান্ডবক্স, যান্ত্রিক, পিজ্জা ইন, চলোঘুরি ডটকম, মেন্টরস, স্টার টেক, বিডিট্যাক্স টেকনোলজি এবং গোল্ড’স জিম।
৩০ জুন, মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত রবি আজিয়াটা পিএলসির করপোরেট কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রবি এলিটের অংশীদার ব্র্যান্ডের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে রবির সিইও জিয়াদ সাতারা বলেন, "অংশীদার ব্র্যান্ডগুলোর আস্থা ও ধারাবাহিক সহযোগিতায় আমরা রবি এলিটের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলেছি। গ্রাহকদের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে আমরা উদ্ভাবন ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।" রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ব্যাংকিং, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
এ বিষয়ে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন,"ব্যাংকিং, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, হসপিটালিটি, খুচরা বিক্রয়, শিক্ষা, প্রযুক্তি ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা রবি এলিট গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করছি। ভবিষ্যতে এই অংশীদারিত্ব গ্রাহকসেবায় আরও নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি।"
প্রসঙ্গত, ‘রবি এলিট’ হলো রবি আজিয়াটা পিএলসির একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। বর্তমানে এটি দেশব্যাপী ১,৫০০-এর বেশি অংশীদার ব্র্যান্ডের ৫,০০০-এরও বেশি আউটলেটের মাধ্যমে ১ কোটিরও বেশি প্রিমিয়াম গ্রাহককে এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা, আকর্ষণীয় অফার এবং বিভিন্ন রিওয়ার্ড প্রদান করছে।
//ডিবিটেক/ জেড্এইচ/ইকে//





