ব্যক্তিগত ও ভোগ্যপণ্য ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক

অটো লোনের সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা এবং ইসিআর অনুপাত শিথিল করার ঘোষণা

দেশের সব তফসিলি ব্যাংকের জন্য জারিকৃত এক সার্কুলারে ব্যক্তিগত ঋণ ও দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য কেনার ঋণের সর্বোচ্চ মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৮ বছর করেছে বাংলাদেশ ব্যাংক।

অটো লোনের সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা এবং ইসিআর অনুপাত শিথিল করার ঘোষণা
২৫ জুন, ২০২৬ ১৭:৩২  

গ্রাহকদের স্বস্তি দিতে ব্যক্তিগত ঋণ (পার্সোনাল লোন) এবং দীর্ঘস্থায়ী ভোগ্যপণ্য (কনজিউমার ডিউরেবলস) কেনার ঋণের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জারি করা এক সার্কুলারে এই ঋণের সর্বোচ্চ মেয়াদ আগের ৫ বছর থেকে বাড়িয়ে ৮ বছর করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, কনজিউমার ফাইন্যান্সিংয়ের জন্য প্রুডেন্সিয়াল রেগুলেশনের সংশ্লিষ্ট বিধান সংশোধন করে এই নতুন মেয়াদ নির্ধারণ করা হয়েছে, যা কোনোভাবেই ৮ বছরের বেশি হতে পারবে না। এর পাশাপাশি কনজিউমার ফাইন্যান্সিং খাতে ঋণ প্রবৃদ্ধি ব্যাংকের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি হতে পারবেনা—সংক্রান্ত পূর্ববর্তী বাধ্যবাধকতাটিও বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে দেশীয় মোটরযান শিল্পের বিকাশ ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে অটো লোনের ক্ষেত্রেও বড় ধরনের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ন

তুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ অটো লোনের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারলেও ইলেকট্রিক, হাইব্রিড এবং দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কেনার ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে।

একই সাথে পরিবেশবান্ধব ও দেশীয়ভাবে উৎপাদিত যানবাহনের জন্য ঋণ-ইকুইটি অনুপাত শিথিল করে গাড়ির মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ব্যাংক অর্থায়নের সুযোগ দেওয়া হয়েছে, যা সাধারণ গাড়ির ক্ষেত্রে আগের মতোই ৬০ শতাংশ বহাল থাকবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক কিস্তির (EMI) চাপ কমবে এবং মধ্যবিত্তের জন্য ভোগ্যপণ্য ও গাড়ি কেনা সহজ হবে।

//ডিবিটেক/বিবিপিআর/ইকে//