‘ওপিটিএমএস’ এর মাধ্যমে ঘরে বসেই মিলবে ফাইলের অগ্রগতি, কমবে দুর্নীতি

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

পেনশন আবেদন ও মঞ্জুরির ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানি কমাতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করছে সরকার। এর মাধ্যমে পেনশনভোগীরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন ও অগ্রগতি অনুসরণ করতে পারবেন। ২৪ জুন, বুধবার ঢাকায় এক কর্মশালায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার
২৪ জুন, ২০২৬ ১১:৩৮  

সরকারি কর্মচারীদের পেনশন আবেদন ও মঞ্জুরির ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (OPTMS) চালু করছে। এর মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন জমা, ফাইলের অগ্রগতি অনুসরণ এবং প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা করতে পারবেন।

২ জুন, বুধবার মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।

প্রতিমন্ত্রী বলেন, ওপিটিএমএস পুরোপুরি চালু হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত কাজে বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াত কমবে। সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা পাওয়া গেলে তা দুর্নীতি কমানোর একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।

কর্মকর্তারা জানান, এই নতুন ব্যবস্থায় কর্মচারীরা অবসরোত্তর ছুটির (PRL) প্রায় ১১ মাস আগে মুঠোফোনে এসএমএস (SMS) নোটিফিকেশন পাবেন। ওপিটিএমএসের মাধ্যমে আইবাস++ (iBAS++) থেকে চাকরির রেকর্ড ও আর্থিক তথ্য সংগ্রহ করা হবে। ফলে ভুল কমবে। প্রথম পর্যায়ে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাইলট আকারে চালু হবে এবং পরবর্তীতে সব মন্ত্রণালয় ও মাঠপর্যায়ে সম্প্রসারণ করা হবে। অনুষ্ঠানে শতভাগ পেনশন সমর্পণকারীদের নীতি পুনর্বিবেচনা এবং ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।

//ডিবিটেক/আরআই/এমআই//