দারাজ ও পিকাবুর বিক্রয় সূচকে এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড
ই-কমার্সে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়েলমি
২০২৬ সালের প্রথমার্ধে দারাজের ৬.৬ মেগা ক্যাম্পেইনে ‘নম্বর ওয়ান বেস্ট-সিলিং স্মার্টফোন ব্র্যান্ড’ এবং টেক-রিটেইল প্ল্যাটফর্ম পিকাবুতে জিআইএস সূচকেও শীর্ষে অবস্থান করছে রিয়েলমি।
১৯ জুন ২০২৬, শুক্রবার ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সাম্প্রতিক বিপণন প্রতিবেদনে জানা গেছে যে, চলতি বছরের প্রথমার্ধে দেশের অনলাইন স্মার্টফোন বাজারে নিজেদের শীর্ষস্থান বজায় রেখেছে ব্র্যান্ড রিয়েলমি।
২০২৬ সালের প্রথম ছয় মাসের সেলস পারফরম্যান্স রিপোর্ট অনুযায়ী, দেশের অন্যতম শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস দারাজে স্মার্টফোন বিক্রিতে এক নম্বর স্থান অধিকার করেছে রিয়েলমি। গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু (জিএমভি) ও ইনডেক্স স্কোর উভয় সূচকেই ব্র্যান্ডটি শীর্ষে অবস্থান করছে। ই-কমার্সে এই সাফল্যের ধারাবাহিকতায় দারাজের ‘৬.৬ মেগা ক্যাম্পেইনেও’ রিয়েলমি ‘নম্বর ওয়ান বেস্ট-সিলিং স্মার্টফোন ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এছাড়া অন্য টেক-রিটেইল প্ল্যাটফর্ম পিকাবুতে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে জিআইএস সূচকে শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যান্ডটি। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন ডিজিটাল-ফার্স্ট ক্রেতাদের মধ্যে রিয়েলমির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও ধারাবাহিক নেতৃত্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
//ডিবিটেক/এএইচ/এমআই//





