এআই হ্যাকাথনে হাজার তরুণ, সেরা উদ্ভাবকদের পুরস্কার
স্টাফ করেসপন্ডেন্ট ১৯ সেপ্টেম্বর, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৯ সেপ্টেম্বর, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ৯ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও সমস্যা সমাধানকে কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথন ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি তরুণ এআই নির্মাতা অংশ নেন।
রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১২ জুন, শুক্রবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। ক্লাউডক্যাম্প বাংলাদেশ-এর উদ্যোগে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে অনুষ্ঠিত হ্যাকাথনে ৩ হাজার ৫০০-এর বেশি নিবন্ধিত আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে ২০৮টি দলকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনকে দেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথন হিসেবে দাবি করেছেন উদ্যোক্তারা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো এডটেক, মারটেক, হেলথটেক, ই-কমার্স ও ইনফোটেক—এই পাঁচটি খাতে বাস্তব সমস্যার সমাধানভিত্তিক এআই প্রকল্প উপস্থাপন করে। ১১ সদস্যের বিশেষজ্ঞ বিচারক প্যানেল সরাসরি মূল্যায়নের মাধ্যমে প্রকল্পগুলোর স্কোর নির্ধারণ করেন।
মারটেক বিভাগে চ্যাম্পিয়ন হয় ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘ব্রেকিং ব্রাক’ এবং রানার-আপ হয় ‘ইনোএআইভার্স’। এডটেক বিভাগে চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ‘দ্য টোকেনাইজার্স’ এবং রানার-আপ হয় রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর ‘অরবিট সাস’।
হেলথটেক বিভাগে চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ডুগার্ডর’ এবং রানার-আপ হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ‘টিম সিসিএন’। ই-কমার্স বিভাগে চ্যাম্পিয়ন হয় মাইলস্টোন কলেজ-এর ‘গোস্ট হান্টার’ এবং রানার-আপ হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ-এর ‘নিটার_জেনোভারিয়ান্টস’।
ইনফোটেক বিভাগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইনস্টিটিউট ফর জুডিশিয়াল অ্যাডভান্সমেন্ট-এর ‘সাইবার সিল্ড এআই’ এবং রানার-আপ হয় ‘নিশ (রবেন্ডেভস)’।
‘ভাইব কোডিং টু প্রোডাকশন’ চ্যালেঞ্জে শীর্ষ পাঁচ বিজয়ী হন মো. আসিম আলম চৌধুরী, তানভীর আহমদ, মো. বাজলুর রহমান লিখন, নায়িমুজ্জামান এবং আদিব রহমান।
বিজয়ী দলগুলোর জন্য প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং ভিসিপি চ্যালেঞ্জের বিজয়ীদের জন্য ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি তারা ক্রেস্ট, সনদ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রকল্প প্রদর্শনের সুযোগ পেয়েছেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ড. ডেইভ ডাউল্যান্ড এবং মুহাম্মদ আনোয়ার উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মাহদী-উজ-জামান।
মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, “এআই বিল্ডফেস্ট কোনো সাধারণ প্রতিযোগিতা নয়। বাংলাদেশের তরুণরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান তৈরি করতে পারে, এই আয়োজন তার প্রমাণ। এটি বাংলাদেশের এআই ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সূচনা।”
ড. ডেইভ ডাউল্যান্ড বলেন, “অংশগ্রহণকারী তরুণদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। এ ধরনের উদ্যোগের অংশ হতে পেরে ব্র্যাক ইউনিভার্সিটি গর্বিত।”
প্রধান অতিথির বক্তব্যে ড. নজরুল ইসলাম বলেন, “তরুণদের উদ্ভাবন যেন সরাসরি দেশের মানুষের উপকারে আসে, সে দিকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতোমধ্যে প্রমাণ করেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নির্মাণে তাদের সক্ষমতা রয়েছে।”
আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)। প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং টেকনাফ। একাডেমিক পার্টনার ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গোল্ড স্পন্সর হিসেবে ছিল রাইজআপ ল্যাবস এবং আস্থা আইটি।
//ডিবিটেক/এমজেড/এমআই//
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
আসিফ শাহরিয়ার সুস্মিত ১১ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
তুহিন মাহমুদ ১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 35
হ্যা
Total Vote: 50
আশীর্বাদ

