ঈদ কেনাকাটায় ৮ হাজার টাকার বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও আনন্দময় করতে বিভিন্ন ব্র্যান্ড ও সেবায় আকর্ষণীয় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার চালু করেছে ফিনটেক জায়ান্ট বিকাশ। বিকাশ পেমেন্টে পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি, খাবার অর্ডার, টিকিট কাটা ও হোটেল বুকিংয়ে মিলছে ৮ হাজার টাকারও বেশি ছাড় ও ক্যাশব্যাক সুবিধা। অফারগুলো চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগোরা, ইউনিমার্ট, মিনা বাজার ও ডেইলি শপিংসহ বিভিন্ন সুপারশপ এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে গ্রোসারি কেনাকাটায় নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বিকাশে পেমেন্ট করলে মিলবে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। পাশাপাশি বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডের পোশাক ও পণ্য কেনাকাটাতেও থাকছে বিশেষ অফার।
এছাড়া ঈদ উপলক্ষে ঘর সাজানোর জন্য ফার্নিচার, হোম ডেকোর ও ইলেকট্রনিকস পণ্য কেনাকাটায়ও বিকাশ ব্যবহারকারীরা ক্যাশব্যাক সুবিধা পাবেন। ঈদযাত্রাকে সহজ করতে বাস, ট্রেন ও বিমানের টিকিট বুকিং এবং হোটেল রিজার্ভেশনেও নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে পাওয়া যাবে বিশেষ ছাড়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিভিন্ন অনলাইন শপ থেকে কেনাকাটা এবং রেস্টুরেন্টে খাবার অর্ডারেও গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা।
ডিবিটেক/এমএসআর/এমইউআইএম



