স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর নতুন অংশীদারিত্ব 

স্যামসাং ও এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর নতুন অংশীদারিত্ব 
১৭ মে, ২০২৬ ১৫:৫১  
১৭ মে, ২০২৬ ১৮:০৪  

গ্রাহক পর্যায়ে পণ্য ক্রয়ে ফ্রি ডেলিভারি, প্রফেশনাল ইনস্টলেশন এবং ডেডিকেটেড ইন-হাউস সার্ভিসের মতো সুবিধা দিতে এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে স্যামসাং বাংলাদেশ। 

১৭ মে, রবিবার স্যামসাং বাংলাদেশ জনায়, রাজধানীর এসকোয়্যার টাওয়ারে স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত এবং প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের চিফ ম্যানেজার আনিকা রহমান। 

অপরদিকে এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমান, ডিরেক্টর আজমান আরিফ রহমান, জেনারেল ম্যানেজার মোঃ তানবীর আহমেদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ-আল-রাশেদ।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং বলেন, “এই অংশীদারিত্ব সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। এসকোয়্যার ইলেকট্রনিক্স ও স্যামসাংয়ের এই চুক্তি আমাদের গ্রাহক-কেন্দ্রিক সেবার প্রতিশ্রুতিরই একটি বড় প্রতিফলন। স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তি ও এসকোয়্যার ইলেকট্রনিক্স-এর রিটেইল অভিজ্ঞতা মিলে গ্রাহকদের আমরা একটি বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে চাই।”

এসকোয়্যার ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমানও এই উদ্যোগ নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “স্যামসাংয়ের সাথে এই অংশীদারিত্ব নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। এই উদ্যোগের ফলে স্যামসাংয়ের আধুনিক সব প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়া এখন আগের চেয়ে অনেক সহজ হবে।”
ডিবিটেক/এনআই/ইকে