‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ বাড়বে’

‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ বাড়বে’
১৪ মে, ২০২৬ ১৩:০৬  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

১৪ মে, বৃহস্পতিবার সকালে এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এসময় বাটজার ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টি লেভেল কার পার্কিং সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট।

তিনি বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোন সমস্যা নয়। রিপিটর বসানো গেলে কাভারেজ আরও বাড়বে।

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয় জানিয়ে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাও, লালমনিরহাটসহ বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে।

ডিবিটেক/টিএমজেড/ইকে