চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে প্রযুক্তিনির্ভর উদ্যোগের ওপর জোর
স্টাফ করেসপন্ডেন্ট ৪ মে, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২ মে, ২০২৬
লোকাল ডেস্ক ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৯ নভেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২৭ সেপ্টেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২ এপ্রিল, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৪ মার্চ, ২০২৬
চট্টগ্রাম নগরের অবকাঠামো উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রচলিত ধারণার বাইরে গিয়ে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি প্রয়োগ করতে হবে।
১৩ মে, বুধবার নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সড়ক নির্মাণে রড উৎপাদনের সময় তৈরি হওয়া ‘স্ল্যাগ’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)।
সেমিনারে জানানো হয়, স্ল্যাগ হলো ধাতু গলানো বা নিষ্কাশনের সময় উৎপন্ন এক ধরনের অবশিষ্ট পদার্থ, যা ধাতব অক্সাইড ও সিলিকন ডাই-অক্সাইডের মিশ্রণে তৈরি হয়। এটি পরিবেশবান্ধব এবং সড়ক ও অবকাঠামো নির্মাণে বিকল্প উপকরণ হিসেবে ব্যবহার করা সম্ভব।
মেয়র বলেন, শহরের সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে শুধু প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করলে চলবে না। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধারণা ও কৌশল প্রয়োগ করতে হবে। এতে ব্যয় কমার পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নও নিশ্চিত করা সম্ভব হবে।
সেমিনারে বিএসআরএমের প্রতিনিধিরা স্ল্যাগ ব্যবহারের সুবিধা, স্থায়িত্ব এবং পরিবেশগত প্রভাব নিয়ে উপস্থাপনা দেন।
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলম, মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেএনও/ইকে
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৫ জানুয়ারি, ২০২৬
২২ অক্টোবর, ২০২৫
২ ফেব্রুয়ারি, ২০২৬
৯ মার্চ, ২০২৬
১৩ মে, ২০২৬
১৩ মে, ২০২৬
১২ মে, ২০২৬
Total Vote: 9
আশীর্বাদ
Total Vote: 14
আস্থাশীল

