বিটিআরসি-তে ৩০তম এসওএফ এবং বিজ্ঞানে ২২তম বোর্ড সভা অনুষ্ঠিত
৬ মে, বুধবার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) এর ৩০তম সভা অনুষ্ঠিত হলো। দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি ও বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী, ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান প্রমুখ উপস্থিতি ছিলেন।
একই দিনে আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ২২তম বোর্ড সভায় সভাপতিত্ব করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আইসিটি বিভাগে মিনি কনফারেন্স রুমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এর সাথে সাক্ষাৎ করেন জাইকা প্রতিনিধি দল। আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেডিইউএ/ইকে



