চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৪তম সভা অনুষ্ঠিত 

চুয়েটে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ২ জুলাই এবং ক্লাস শুরু ৫ জুলাই

চুয়েটে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ২ জুলাই এবং ক্লাস শুরু ৫ জুলাই
৬ মে, ২০২৬ ১১:২৭  
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ২ জুলাই বৃহস্পতিবার এবং ৫ জুলাই রবিবার থেকে ক্লাস শুরু হবে। ৬ মে, বুধবার চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১৬৪তম সভায় উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। 
চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিঃসদস্যগণ অংশগ্রহণ করেন। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, সভার শুরুতে একাডেমিক কাউন্সিলের নতুন সদস্য স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সজীব পাল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামসুল আরেফীন এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
ডিবিটেক/এসআইএস/ইকে