বাংলাদেশে শাওমি’র হোমঅ্যাপ্লায়েন্সের অভিষেক
৫৯ মিনিটে কাপড় ধুয়ে-শুকিয়ে দেবে শাওমির মিজিয়া এ এআই স্মার্ট ওয়াশার ড্রায়ার। কাপড় ধোয়ার সময় ধ্বংস করবে ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া। কাজ শেষে একাই বন্ধ হয়ে যাবে মেশিনটি।
একইভাবে ৮৮ শতাংশ তেলের খরচ বাঁচিয়ে গ্যাস ছাড়াই ক্রিসপি ফ্রাই কিংবা চিকেন ফ্রাই করে দেবে শাওমির এয়ার ফ্রায়ার। বাতাসের আদ্রতার মান ঠিক রেখে শুদ্ধতা নিশ্চিত করবে স্মার্ট এয়ার পিউরিফায়ার ৪ কম্প্যাক্ট ও লাইট। সিসিটিভি ফুটেজ লিকেজ ঠেকাতে আনা হয়েছে টু উইন্ডো আইপি ক্যামেরা। মুঠোফোনেই চাবি, হেলমেট, বাইকের নিরাপত্তায় আনা হলো জিপিএস নির্ভর শাওমি ট্যাগ।
স্মার্টফোন ছাপিয়ে বাংলাদেশে এমন স্মার্ট প্রযুক্তির ২টি বড় পর্দার স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, এয়ার ফ্রাইয়ার, সিকিউরিটি ক্যামেরা ও জিপিএস ট্যাগ উন্মোচন করলো শাওমি বাংলাদেশ।
৪ মে, সোমবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এই স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সগুলো উন্মোচন করেন শাওমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন চৌধুরী। এসময় তিনি প্রতিটি ডিভাইসের বাজার মূল্য ঘোষণা করেন।
ঘোষিত মূল্য অনুযায়ী, ৪কে ইউএইচডি ডিসপ্লে সমন্বিত শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬ এ উন্মোচন করা স্মার্ট টিভিগুলোর মধ্যে ৭৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম ১,৫৩,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১১৪,৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চির দাম ৮৪,৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চির দাম ৫২,৯৯৯ টাকা। আর শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজের ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম ৪,৯৯,৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চির দাম ২,৪৫,৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চির দাম ১,৭৯,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১,৩৯,৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চির দাম ১,০৩,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি এর দাম রাখা হয়েছে মাত্র ৭৪,৯৯৯ টাকা, এয়ার পিউরি ফায়ারের দাম ২১, ৯৯৯ টাকা; সিকিউরিটি ক্যামেরা ৪,৭৯৯ টাকা স্মার্ট ট্যাগ এর দাম ৯,৯৯৯ টাকা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী, মিডিয়া ইন্টারঅ্যাকশন ও পণ্য সম্পর্কে সরাসরি জানাশোনার গ্রহণের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে সাশ্রয়ী মূল্য ও সর্বোচ্চ মান নিশ্চিত করে হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টে আসার মধ্য দিয়ে শাওমি বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করে।
অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, "হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির শক্তিশালী বৈশ্বিক অবস্থান রয়েছে। আমরা সেই একই মানের উদ্ভাবন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসছি। আজকের ক্রেতারা কেবল আলাদা আলাদা গ্যাজেট নয়, বরং এমন প্রযুক্তি চান যা তাদের প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তুলবে। আমাদের 'হিউম্যান হোম কার' ভিশনের মাধ্যমে আমরা একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলছি, যেন আমরা 'গ্লোবাল হার্ডকোর টেক পার্টনার' হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি। মিনি এলইডি টিভি থেকে শুরু করে স্মার্ট লন্ড্রি ও ট্র্যাকিং সল্যুশন, সবকিছুতেই আমরা ক্রেতাদের জন্য স্মার্ট লিভিংকে আরও সহজ ও সাবলীল করতে চাই।"
তার আগে নতুন পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ট্রেইনিং ম্যানেজার ফয়সাল আহমেদ। তারা জানান, চীনা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর মধ্যে শাওমি বর্তমানে ১ নম্বরে রয়েছে এবং ১০০ কোটিরও (১ বিলিয়ন) বেশি কানেক্টেড ডিভাইস নিয়ে বিশ্বজুড়ে কনজ্যুমার এআইওটি মার্কেটের নেতৃত্ব দিচ্ছে। এছাড়াও, স্মার্টফোন খাতে শাওমি বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড এবং ২০২৫ সালে শাওমি টিভি বৈশ্বিক শিপমেন্টে শীর্ষ ৫-এ অবস্থান করেছে। এর মধ্য দিয়ে ব্র্যান্ডটি মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি নিয়ে এসেছে। ক্রেতাদের জন্য শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও প্রতিদিনের সুবিধাকে নিশ্চিত করতে বেশকিছু লাইফস্টাইল-ভিত্তিক প্রযুক্তি সমৃদ্ধ ডিভাইস এনেছে।
ডিবিটেক/আইএইচ/ইকে



