বিডিনগের নতুন নির্বাহী কমিটির সভাপতি ফখরুল আলম পাপ্পু, মহাসচিব বরকতুল আলম বিপ্লব

৪ মে, ২০২৬ ১৪:৪৮  

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফখরুল আলম পাপ্পু এবং মহাসচিব হিসেবে আছেন বরকতুল আলম বিপ্লব। 

নেটওয়ার্ক প্রকৌশলী ও ইন্টারনেট পরিচালকদের এই সংগঠনের নীতিনির্ধারণী ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে একটি শক্তিশালী নির্বাহী কমিটি। নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরা দায়িত্ব পেয়েছেন।

৪ মে, সোমবার নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। এই কমিটির প্রধান সদস্যদের মধ্যে রয়েছেন- প্রোগ্রাম কমিটির (পিসি) চেয়ার হিসেবে সুমন কুমার সাহা এবং এফসি (ফেলোশিপ কমিটি) চেয়ার হিসেবে শায়লা শারমিন। এছাড়া সদস্য হিসেবে আছেন সাইমন সোহেল বাড়ৈ, মো. আব্দুল আউয়াল, মাহবুব হাসান পাভেল, দেবাশিষ দাস, মো. সেলিম রেজা এবং মো. আরিফুল ইসলাম।

প্রসঙ্গত, বিডিনগ মূলত দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনের আয়োজন করে থাকে।

ডিবিটেক/এইচএইচ/ইকে