টেকনাফে ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ১

কক্সবাজার: জেলার টেকনাফে ট্রাকচাপায় মো. সবিউর রহমান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় মো. শফিক আলম (৩০) নামে আরেক পথচারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাইটংপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবিউর টেকনাফ উপজেলার নাইটংপাড়া এলাকার অসিউর রহমানের ছেলে। আহত শফিক আলম একই এলাকার বাসিন্দা […] The post টেকনাফে ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ১ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

টেকনাফে ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ১
২৭ এপ্রিল, ২০২৬ ২৩:৩৫  

কক্সবাজার: জেলার টেকনাফে ট্রাকচাপায় মো. সবিউর রহমান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় মো. শফিক আলম (৩০) নামে আরেক পথচারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাইটংপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবিউর টেকনাফ উপজেলার নাইটংপাড়া এলাকার অসিউর রহমানের ছেলে। আহত শফিক আলম একই এলাকার বাসিন্দা গোড়া মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী জিপিএইচ কোয়ান্টাম স্টিলের একটি ট্রাক ওই এলাকায় পথচারী দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবিউর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত শফিক আলমকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

ঘটনার পর ট্রাকটি জব্দ বা চালককে আটক করা যায়নি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The post টেকনাফে ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ১ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.