‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় টাকা বাজেটে বরাদ্দ দেওয়া হবে’

ঢাকা: ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব টাকা আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, […] The post ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় টাকা বাজেটে বরাদ্দ দেওয়া হবে’ first appeared on সারা

‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় টাকা বাজেটে বরাদ্দ দেওয়া হবে’
২৭ এপ্রিল, ২০২৬ ২৩:৩০  

ঢাকা: ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব টাকা আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের দৃষ্টান্তমূলক প্রকল্প। এই প্রকল্প শুধু সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়; বরং একটি মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ। এটি অগ্রাধিকার পাবে। যত বাজেট প্রয়োজন হবে, তত বাজেটই দেওয়া হবে। এ প্রকল্প নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। প্রকল্পটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোটখাটো ভুল হতেই পারে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কি না, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রকল্পে থাকা যেসব ত্রুটিবিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধন করা হবে। তবে ভুলের পরিমাণ এক শতাংশও নয়।’

প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কিছু সমস্যা শনাক্ত করেছি। এগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে।’

জানা যায়, ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে মাসখানেক আগে আধা সরকারি (ডিও) পত্র দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।

পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

The post ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় টাকা বাজেটে বরাদ্দ দেওয়া হবে’ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.