দেশে এক ঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে রিয়েলমি

দেশে এক ঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে রিয়েলমি
১১ মার্চ, ২০২৬ ১৫:০৩  

বাংলাদেশে নিজেদের কাস্টমার-কেয়ার সেন্টার থেকে বিক্রিত ফোনের সমস্যা ৬০ মিনিটের মধ্যে সারাই করে দিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোন ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতাকে সহজ ও উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে আগেই শুরু করছে   ‘১ আওয়ার সার্ভিস’ উদ্যোগ।

রিয়েলমির সাম্প্রতিক সার্ভিস পারফরম্যান্স ডেটা অনুযায়ী জানা যায়, অফিসিয়াল সার্ভিস সেন্টারে আসা প্রায় ৯৭ শতাংশ ক্রেতা মাত্র এক ঘণ্টার মধ্যেই তাদের ডিভাইসের সম্পূর্ণ সার্ভিসিং গ্রহণ করছেন।

এখানে, ডিভাইসটি সার্ভিস ডেস্কে জমা দেওয়ার মুহূর্ত থেকে শুরু করে ক্রেতাদের হাতে ফেরত দেওয়া পর্যন্ত পুরো সময়টাই ‘সার্ভিসিং টাইম’ হিসেবে গণনা করা হয়। ফলে, সম্পূর্ণ রিপেয়ার প্রসেসটি ৬০ মিনিটের মধ্যেই সম্পন্ন করা হয়।


এজন্য সার্ভিস টিমের রিয়েল-টাইম এসএলএ মনিটরিং, ইফিশিয়েন্ট স্পেয়ার পার্টস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারদের নিয়মিত কারিগরি দক্ষতা উন্নয়ন করা হয়েছে বলে জানিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে রিয়েলমি বাংলাদেশের আফটার-সেলস অপারেশনস ম্যানেজার মো. আল-মামুন বিশ্বাস বলেন, “ওয়ান-আওয়ার সার্ভিস আমাদের জন্য কেবল একটি লক্ষ্য নয়; এটি একটি অপারেশনাল কমিটমেন্ট। ক্রেতারা সার্ভিসিংয়ের জন্য আমাদের কাছে ডিভাইস জমা দেওয়ার পর থেকে শুরু করে তা ফেরত পাওয়া পর্যন্ত পুরো সময়টি আমরা নিখুঁতভাবে পরিমাপ করি। ফোন মেরামতের পাশাপাশি, ক্রেতাদের সময়কে সমানভাবে মূল্য দেওয়াই আমাদের লক্ষ্য।”

ইতোমধ্যেই ক্রেতারা এই সার্ভিসের সুফল পেতে শুরু করেছেন। সম্প্রতি, ঢাকার একটি সার্ভিস সেন্টারে ডিসপ্লেজনিত সমস্যা নিয়ে আসা একজন ক্রেতা জানান যে, তিনি ভেবেছিলেন এটি ঠিক করতে কয়েকদিন সময় লাগবে। কিন্তু, মাত্র ৫০ মিনিটের মধ্যে তার ফোনটি মেরামত করে বুঝিয়ে দেওয়া হয়; যা তাকে সেবার গতি ও মান নিয়ে সন্তুষ্ট করেছে।

ডিবিটেক/ওএন/ইকে