এলিট গ্রাহককে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা দেবে রবি
নিজেদের এলিট গ্রাহকদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সহজতর করতে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই করেছে রবি আজিয়েটা। এই চুক্তির মাধ্যমে রবি এলিট গ্রাহক ও কর্মীরা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দুবাইসহ শীর্ষ আন্তর্জাতিক গন্তব্যে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে তারা বিশেষ ছাড় ও দ্রুততর সেবা পাওয়ার সুযোগ পাবেন।
১৩ এপ্রিল, সোমবার রবি জানিয়েছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানিক লাল দাস, মো. সানজিদ হোসেন, সাব্বির আহমেদ এবং তানভীর আলম চৌধুরী। চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুনতাসির মাহমুদ ও বাদশা মোড়ল।
চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ বলেন, চিকিৎসা সেবাকে কোনো আন্তর্জাতিক সীমানায় সীমাবদ্ধ রাখা যায় না। এই সহযোগিতার মাধ্যমে রবি এলিট গ্রাহকরা সহজেই দেশের বাইরে চিকিৎসা সেবা নিতে পারবেন। রবি’র বিপুল গ্রাহকভিত্তি এখন আন্তর্জাতিক চিকিৎসা যাত্রায় একটি বিশ্বস্ত সহযোগী পাবে।
রবির জেনারেল ম্যানেজার তানভীর আলম বলেন, রবি সবসময় সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বাইরে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সেই অঙ্গীকার বাস্তবায়নেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে







