রাজশাহীতে মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু

রাজশাহীতে মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু
১২ এপ্রিল, ২০২৬ ০৪:২০  

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বিভাগীয় শহর রাজশাহী। মহানগরীর জ্বালানি তেল সরবরাহ ও ব্যবস্থাপনা পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপ।

১২ এপ্রিল, রবিবার সকাল ৯টার দিকে নগরীর গুল গোফুর পেট্রোলিয়াম তেল পাম্পে এই কার্যক্রম অ্যাপটির উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। 

এসময় প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, ফুয়েলের ব্যবস্থাপনা ডেভেলপ করেছি। আজ যাদের তেল দেওয়া হচ্ছে তাদের আমাগী ৫ দিন তেল দেওয়া হবে না। ডিজেলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা ডিজেল কার্ড দিচ্ছি। আমাদের মোবাইল কোর্ট চলমান আছে। 

তিনি আরও বলেনন, ‘জ্বালানি খাতের আধুনিকায়ন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে এই অ্যাপটি একটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ করার নিয়ম স্বচ্ছ এবং ডিজিটাল তদারকির ফলে অনিয়ম রোধ করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জ্বালানি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেএনবিএস/ইকে