গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি, ৯০% ক্ষেত্রে টপ পারফরম্যান্স

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি, ৯০% ক্ষেত্রে টপ পারফরম্যান্স
১ এপ্রিল, ২০২৬ ১৮:১৭  

গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যসপারস্কি ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১,১০০টিরও বেশি স্বাধীন সাইবার নিরাপত্তা পরীক্ষায় অংশ নিয়ে ৯৬৫ বার টপ-৩ অবস্থান অর্জন করেছে, যা প্রতিযোগীদের তুলনায় সর্বোচ্চ।

১ এপ্রিল, বুধবার ক্যাসপারস্কি জানায়, টপ-৩ মেট্রিক সাইবার নিরাপত্তা খাতে পারফরম্যান্স মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক, যেখানে অংশগ্রহণ ও শীর্ষ তিনে অবস্থানের হার বিবেচনা করা হয়।

২০২৫ সালে ক্যাসপারস্কি ইডিআর এক্সপার্ট প্রথমবারের মতো এভি কম্প্যারেটিভস–এর সব ধাপের সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন করে ‘সার্টিফায়েড ইডিআর ডিটেকশন ২০২৫’ স্বীকৃতি অর্জন করে। এর আগে এটি ‘অ্যাপ্রুভড অ্যাডভান্স ইডিআর ২০২৪’ স্বীকৃতিও পেয়েছিল। একইভাবে, ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি এভি–টেস্ট এর ‘বেস্ট প্রোটেকশন ২০২৪’ পুরস্কার অর্জনের পাশাপাশি ধারাবাহিকভাবে উন্নত সুরক্ষা ও ব্যবহারযোগ্যতার স্বীকৃতি পেয়েছে এবং ‘এন্টি-ট্যাম্পারিং ২০২৫’ পরীক্ষাতেও ভালো ফল করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি SE Labs–এর ‘উইনার এন্টারপ্রাইজ এন্ডপয়েন্ট ২০২৫’ পুরস্কার অর্জন করেছে।

ছোট ব্যবসার জন্য তৈরি ‘ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি’ ২০২৪ ও ২০২৫ সালে এভি–টেস্ট–এর ‘বেস্ট অ্যাডভান্স প্রোটেকশন’ ও ব্যবহারযোগ্যতার পুরস্কার পেয়েছে। পাশাপাশি এসই ল্যাব–এর ‘উইনার স্মল বিজনেস এন্ডপয়েন্ট ২০২৫’ স্বীকৃতিও অর্জন করেছে।

ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য ‘ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড’ প্রোডাক্ট অব দ্য ইয়ার হওয়ার পর ‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ টপ রেটেড প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভুয়া অনলাইন শপ শনাক্তকরণে এটি ‘অ্যাপ্রুভড ফেক শপস ডিটেকশন’ সার্টিফিকেট অর্জন করেছে। এছাড়া শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্যাসপারস্কি সেফ কিডস’ কার্যকর সুরক্ষার জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে।

ক্যাসপারস্কির থ্রেট রিসার্চ বিভাগের প্রধান Alexander Liskin বলেন, নিয়মিত সাইবার নিরাপত্তা মূল্যায়নে অংশগ্রহণের মাধ্যমে তাদের পণ্যের মান উন্নত রাখা হচ্ছে, যাতে ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নির্ভরযোগ্য সুরক্ষা নিশ্চিত করা যায়।

এ বিষয়ে ক্যাসপারস্কির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর Adrian Hia বলেন, ২০২৫ সালে স্বাধীন মূল্যায়নে ৯০ শতাংশ ক্ষেত্রে শীর্ষ অবস্থান অর্জন প্রতিষ্ঠানটির ধারাবাহিক উৎকর্ষতার প্রমাণ। দ্রুত ডিজিটাল রূপান্তরের পাশাপাশি সাইবার ঝুঁকি বাড়তে থাকায় এই স্বীকৃতি গ্রাহক ও অংশীদারদের জন্য ক্যাসপারস্কির প্রযুক্তির নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দেয়।

ডবিটেক/এসএসএ/এমইউএম