দ্বি-স্তরীয় ইন্টারনেট ব্যবস্থায় ইরান

দ্বি-স্তরীয় ইন্টারনেট ব্যবস্থায় ইরান
২৮ মার্চ, ২০২৬ ১৫:৫০  
২৯ মার্চ, ২০২৬ ১২:০১  

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জাতীয় নিরাপত্তা ইস্যুতে দ্বি-স্তরীয় ইন্টারনেট ব্যবস্থায় ইন্ট্রারেনেট সংযুক্ত রয়েছেন ইরানের নাগরিকার। ফলে গত চার সপ্তাহ তথা ৩০ দিন ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। এই পরিস্থিতিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে অভিহিত করেছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস।

নেটব্লকস জানিয়েছে, গত চার সপ্তাহ ধরে ইরানিরা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তবে এটিই দেশটিতে এ বছরের প্রথম ইন্টারনেট বিচ্ছিন্নতা নয়। টানা এক মাস ধরে চলা এই ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিভ্রাট ইরানি নাগরিকদের তথ্য পাওয়া এবং যোগাযোগের মৌলিক অধিকারকে চরমভাবে লঙ্ঘন করছে।

এর আগে, গত জানুয়ারি মাসে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীনও কয়েক সপ্তাহের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল দেশটির প্রশাসন।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান বর্তমানে একটি দ্বি-স্তরীয় ইন্টারনেট ব্যবস্থা পরিচালনা করছে। যার প্রথম স্তরে কেবল ক্ষমতাসীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শাসনব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান।

আর দ্বিতীয় স্তরে সাধারণ নাগরিকদের জন্য মূল ইন্টারনেট নেটওয়ার্ক সীমিত রাখা হয়েছে। তাদের অধিকাংশকেই বাধ্য হয়ে দেশটির নিজস্ব ‘ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক’ ব্যবহার করতে হচ্ছে, যা মূলত একটি অভ্যন্তরীণ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত ডোমেস্টিক নেটওয়ার্ক।

ডিবিটেক/এনএ/এমইউএম