গেট আউট চুপ্পু’
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
১২ মার্চ, বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হাসনাত লাল কার্ড ‘গেট আউট চুপ্পু’ লিখেন কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময়ই তিনি এই পোস্ট করেন। মুহুর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে।
অপর এক পোস্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। তা না হলে সর্বাত্মক প্রতিরোধের ডাক দেওয়ার কথাও বলেছে তারা।
পোস্টে ইনকিলাব মঞ্চ লিখেছে, ‘আওয়ামী লীগের দোসর চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের।’
এর আগে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াক আউট করেছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা।
ডিবিটেক/এনএ/ইকে







