১২ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

১২ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল
১১ মার্চ, ২০২৬ ০১:০৬  

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ১১ মার্চ, বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (ইউএই) ৪টি, জাজিরা এয়ারের (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাইয়ের (ইউএই) ৪টি।

সব মিলিয়ে গত ১২ দিনে সর্বমোট বাতিল করা হয়েছে ৩৯১টি ফ্লাইট।

 গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর প্রভাবে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

ডিবিটেক/ডিএইচই/ইকে